‘যিনি কথা রাখেন না, তাঁকে ভোট দেব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনে প্রার্থী হবেন অনেকেই। কিন্তু যিনি সমাজের নারীদের নির্যাতন বন্ধ করাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই ভোট দেব। যিনি কথা দিয়ে কথা রাখেন না, তাঁকে ভোট দেব না।’ কথাগুলো বললেন, স্কুলশিক্ষক আসমা আক্তার। গৃহিণী সুরিয়া বেগম (৫০) জানান, ‘জীবনে অনেক নির্বাচনেই ভোট দিছি। ভোটের আগে হেগ লইগা ঠিক মাতো বাড়িতে ঘুমানও যায় না। কিন্তু ভোটের পরে তাগো আর পাওয়া যায় না। তাই এইবার যে ভোটের পরও আমাগো খোঁজ-খবর নেওয়ার কথা দিব, হেরে ভোট দিমু।’গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকার ভোটব্যাংক হিসেবে খ্যাত নারী ভোটাররা এভাবে জানালেন তাঁদের প্রতিক্রিয়া। অধিকাংশ এলাকার নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের পর যিনি নারীদের কাজের ব্যবস্থা করবেন ও বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেবেন, তাঁদেরই নির্বাচিত করতে চান ভোটাররা।পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনি গ্রামের গৃহিণী সালমা আক্তার জানান, যিনি শিক্ষিত, সৎ ও চরিত্রবান, তেমন প্রার্থীকেই ভোট দেওয়া উচিত।