'যুক্তির মাধ্যমেই সমাজের সমস্যা মোকাবিলা সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক চিন্তাধারাকে শাণিত করে। মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। যুক্তির মাধ্যমেই সমাজের সমস্যা মোকাবিলা করা সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (ইউএসটিসি) আন্তঅনুষদ পরিবেশ ও প্রযুক্তিবিষয়ক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।©

গত বৃহস্পতিবার ইউএসটিসির প্রকৌশল অনুষদে এ প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘এফসেট ডিবেট ক্লাব’। দুই দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয় গত বুধবার। উদ্বোধন করেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর এ আলম সিদ্দিকী।

চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘ফিরিয়ে দাও এ অরণ্য, লও হে নগর’। বারোয়ারি এ বিতর্কে অংশ নেন পাঁচজন। এফসেট ডিবেট ক্লাবের বর্তমান সভাপতি হাসান জাদিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের উপদেষ্টা সাইফ চৌধুরী ও প্রাক্তন বিতার্কিক আহমেদ সাফায়েত হোসেন। ক্লাবের মিডিয়া সেক্রেটারি জারিন তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাদমান সাকিব। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।