‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করুন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের ছবিসংবলিত পোস্টার, কালো কাপড়ের আচ্ছাদনে শোক প্রকাশ আর যুদ্ধাপরাধীদের গলায় দড়ি দিয়ে বেঁধে চলে প্রদর্শন। ‘প্রতীকী বিচার নয়, সব যুদ্ধাপরাধীর দ্রুত বিচার করো’—এই আহ্বানে গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরে শোভাযাত্রা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।