প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে ব্লগার রাজীব হত্যার বদলা নেব। একাত্তরে জামায়াত-শিবির বাঙালিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করেছে এখন স্থপতি রাজীবকে হত্যা করল।’ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর ঐশেসিং গতকাল রোববার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী গণমিলনায়তনে চৌমুহনী পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।কাউন্সিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি ছায়েদুল হক। কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম এনায়েত উল্যা প্রমুখ।