'যুদ্ধাপরাধীদের বাঁচাতে নির্বাচনে আসতে চাইছে না বিএনপি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সর্বদলীয় সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে সিইসি সময় বাড়িয়ে দিতে রাজি আছে। কিন্তু তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে নির্বাচনে আসতে চাইছে না। জ্বালাও-পোড়াও আর হত্যার রাজনীতিতে নেমেছে। চলন্ত বাসে আগুন দিয়ে, বোমা মেরে, গানপাউডার দিয়ে মানুষ হত্যা করছে। তারা দেশে অশান্তি সৃষ্টি করছে।’ ভোলা-১ আসনের সাংসদ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের আগে গতকাল বেলা ১১টায় নতুন বাজার চত্বরে মিলাদ মাহফিলে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।