‘যুদ্ধাপরাধীদের বিচার ও সংহতি দিবস’ পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করতে ও বিচার-প্রক্রিয়ার প্রতি সংহতি জানাতে সারা দেশের জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির প্রতি আহ্বান জানিয়েছে আইনজীবীদের পাঁচটি সংগঠন। জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিকে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও সংহতি দিবস’ পালন করার আহ্বান জানানো সংগঠন পাঁচটি হচ্ছে: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ, জাতীয় আইনজীবী পরিষদ ও জাতীয় আইনজীবী ফেডারেশন।গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবীদের এ পাঁচটি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রত্যেক জেলায় সম্মেলন করে কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। সব সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রত্যেক জেলায় প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা হবে। সম্মেলনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে সুসংগঠিত করে সব স্তরের আইনজীবীদের ঐক্যবদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।