‘যুদ্ধাপরাধীদের বিচার না চাইলে নাগরিকত্ব ছেড়ে দেওয়া উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তারানা হালিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশের মানুষ একমত পোষণ করলেও একটি দল এর বিরোধিতা করছে। অথচ ওই দলের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁরা যুদ্ধাপরাধীদের বিচার চান না, তাঁদের বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়া উচিত।গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট মহাবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বালিয়াদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ছারওয়ারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলম, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান প্রমুখ।