‘যুদ্ধাপরাধীদের বিচার বিশ্ববাসীর গণদাবি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এখন বিশ্ববাসীর গণদাবিতে রূপ নিয়েছে। ওই বিচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি ও বাংলা ভাষাভাষীরা জনমত গঠন করছে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব দাবি পূরণ হতে চলেছে। এ দাবি বাস্তবায়িত হবেই। গতকাল সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১২ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য এ কথা বলেন।