‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। গতকাল সোমবার গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মহানগর কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, যতই ষড়যন্ত্র হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে একাত্তরের মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ার আহ্বান জানান।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীর বিচার বন্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কোনো দিন সফল হবে না।যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন দাবিতে ২২ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে ১৪ দল। এ কর্মসূচি চূড়ান্ত করতে ওই বৈঠক হয়।গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কোমল ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, ১৪ দলের ঢাকা মহানগরের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, গণ-আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।