‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ বলেছেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান-২০১২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এ কথা বলেন। আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি সংগঠনের সভাপতি প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা প্রমুখ। অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।