‘যুব জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই বেকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট জনসংখ্যার কত শতাংশ যুব জনগোষ্ঠী, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে এই যুব জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই বেকার। মন্ত্রণালয়ের ক্ষমতা সীমিত বলে সব যুব জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হচ্ছে না।জাতীয় যুব দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধন ঘোষণা করবেন। ‘প্রশিক্ষিত যুবশক্তি, বিকশিত অর্থনীতি’ প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আত্মকর্মসংস্থান প্রকল্প তৈরিতে সক্ষম এ ধরনের ১৫ জন সফল আত্মকর্মীকে এবার জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।এক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার বলেন, যুব মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। তবে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা আছে।