‘যুবরাজ’ সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গি মহল্লায় অবস্থিত ‘যুবরাজ’ নামের আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর হেটেলে একটি আদালত বসিয়ে সেটি সিলগালা করে দেন।ইউএনও জানান, ওই হোটেলটিতে দীর্ঘদিন ধরে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।