'যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবসমাজকে মাদকের ছোবল থেকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যাঁরা মাদক ক্রয় ও বিক্রয় করেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান গতকাল বিকেলে মাদকবিরোধী সভায় এ কথা বলেন।
খুলনা শহীদ হাদিস পার্কে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাই মিলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে প্রচার-প্রচারণা আরও বাড়াতে হবে। বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সভাপতি নাজমুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন।