‘যে দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন তা পূরণ হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যে দাবি নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, গড়ে তুলেছিলেন গণজাগরণ মঞ্চ, সে দাবি পূরণ হয়েছে।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণজাগরণ মঞ্চের জাতীয় প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্যে ইমরান এইচ সরকার এ মন্তব্য করে বলেন, ‘কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার আদায় সম্ভব হয়েছে এবং সেই আপিলের রায়ও সহসাই ঘোষিত হবে বলে আশা করছি।’ জাতীয় সংগীতের মধ্য দিয়ে বেলা ১১টার পর শুরু হয় প্রতিনিধি সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন। শুরুতে সাভার ট্র্যাজেডিকে মর্মান্তিক মানবিক বিপর্যয় ও ইতিহাসের এক বাকরুদ্ধ অধ্যায় উল্লেখ করে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।