‘যে যেখানে আছি ভাই ময়মনসিংহ বিভাগ চাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যে যেখানে আছি ভাই, ময়মনসিংহ বিভাগ চাই’ স্লোগান সামনে রেখে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া রোড মার্চের গাড়িবহর গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেরপুর জেলা শহরে এসে পৌঁছায়।এ সময় শেরপুর পৌর নিউমার্কেট চত্বরে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, সাংগঠনিক সম্পাদক সিব্বির আহমেদ, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। বক্তারা অবিলম্বে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।