'যেখানে শেষ, সেখানেই শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন যেখানে শেষ বলে মনে হবে, সেখানেই নতুন জীবন শুরু করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম। গতকাল বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে রাঙামাটিতে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাঙামাটির পাঁচ জয়িতা হলেন ‘সমাজ উন্নয়নে’ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, ‘অর্থনৈতিক সাফল্য অর্জনে’ রাঙামাটি পৌরসভার রাঙাপানি গ্রামের শুচিতা চাকমা, ‘নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা’য় কাপ্তাই উপজেলার ব্র্যাকের স্বাস্থ্যকর্মী ছকিনা খাতুন, ‘শিক্ষা ও চাকরির ক্ষেত্রে’ রাজস্থলী উপজেলার ম্যসাই চিং মারমা এবং ‘সফল জননী’ চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার মা সরত মালা চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান।