‘যেতে হবে ৩০০০ মাইল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রচারাভিযান ‘যেতে হবে ৩০০০ মাইল’-এর যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার শাহবাগ থেকে একটি বাসে করে আট সদস্যের একটি দল এই যাত্রা শুরু করে।প্রথমে তাঁরা যাবেন পঞ্চগড় জেলায়। সেখান থেকে আগামীকাল প্রচারকাজ শুরু করবেন। তাঁরা তিন মাস ধরে দেশের সবগুলো জেলা ঘুরে এই প্রচারণা চালাবেন। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে প্রচারণাকাজ শেষ হবে।ব্রিটিশ কাউন্সিল, ঢাকা এবং ওয়াইল্ড আইয়ের উদ্যোগে এই প্রচারণা শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই প্রচারণায় সহযোগিতা করছে। অভিযাত্রী দল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করবে। বিজ্ঞপ্তি।