‘যেন আন্দোলনের উত্তাল দিনে ফিরে গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মুহূর্তের মধ্যে আমি ৫২-এর ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনে ফিরে গেছি। আমার মনে হয়েছিল, আমি যেন ৫২ সালে অনুষ্ঠিত সেই মিছিলে অংশ নিয়েছি। ঢাকায় ছাত্রদের ওপর গুলির প্রতিবাদে বরিশালে এভাবেই মিছিল বের করা হয়।’ গত মঙ্গলবার এ কথাগুলো বলেন, বরিশালের ভাষাসৈনিক মীর আশরাফউদ্দিন।গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুনিয়া কাঁপানো ৩০ মিনিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুসভার সদস্য ও গ্রামীণফোনের কর্মকর্তারা এ অনুষ্ঠানের একটি আলোকচিত্র দিতে নগরীর আলেকান্দা রোডে অবস্থিত মীর আশরাফউদ্দিনের বাসভবনে গেলে তিনি এসব কথা বলেন ।ছবি পেয়ে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন মীর আশরাফ। ছবি দেওয়ার সময় গ্রামীণফোনের মিডিয়া অফিসার মুহাম্মদ কামাল হোসাইন, বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।