'যেমন মুড, তেমন পেপসি'র পুরস্কার বিতরণ

ভোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পেপসির ‘যেমন মুড, তেমন পেপসি’ ক্যাম্পেইনটি বিপুল সাড়া ফেলেছে। কয়েক হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে প্রথম দুই সপ্তাহের সৌভাগ্যবান বিজয়ীদের ইলেকট্রিক গিটার ও ফুড ভাউচার দেওয়া হয়েছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী। এ সময় ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয়) আসরার আলম ও বিপণন ব্যবস্থাপক আরিফ হোসেন ছাড়াও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেপসি ৫০০ এমএল পেট বোতলের ক্যাপের নিচের ইউনিক কোডটি ৬৯৬৯ নম্বরে এসএমএস করে ভোক্তারা আরও জিতে নিতে পারবেন গাড়ি, সঙ্গীসহ মালদ্বীপ ভ্রমণ এবং ক্রিকেটার তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের সঙ্গে প্র্যাকটিসের সুযোগ। এই ক্যাম্পেইন চলবে ৩১ মে পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ‘পেপসি বাংলাদেশ’-এর ফেসবুক পেজ অথবা ০৯৬১২২২৭২২২ নম্বরে যোগাযোগ করুন। বিজ্ঞপ্তি।