'রত্নগর্ভা মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা জজ আদালতের সহকারী আইন কর্মকর্তা হাজেরা পারভীনকে ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মাননা দিয়েছে আইনজীবী সমিতি। গতকাল রোববার দুপুরে সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাছুল, সহকারী আইন কর্মকর্তা ওমর ফারুক এবং সম্মাননা পাওয়া হাজেরা পারভীন। হাজেরা পারভীনের ছেলে এফ এম আরমানুল ইসলাম বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়ার্ডন লিডার, বড় মেয়ে তামান্না পারভীন কানাডায় মানবসম্পদ বিষয়ে পড়ছেন এবং ছোট মেয়ে তাসনিয়া ইসলাম এমবিবিএস শেষ পর্বে অধ্যয়নরত।