‘রত্নগর্ভা’ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানকে সুশিক্ষিত করে তোলার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে ২৭ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১০’ দিয়েছে আজাদ প্রোডাক্টস। এ ছাড়া সফল ও গর্বিত বাবা হিসেবে পুরস্কৃত হয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁকে দেওয়া হয়েছে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড’। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক দেওয়া হয়। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস বিশ্ব মা দিবসে দেশের সফল মায়েদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ পুরস্কার দিয়ে আসছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, মা-ই শিশুর মধ্যে সম্ভাবনার বীজ বপন করেন। এ সময় প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, ডেপুটি স্পিকার শওকত আলী, আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ কক্তব্য দেন।