'রত্নগর্ভা' মা সৈয়দা হামিদা চৌধুরীকে চোখের পানিতে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা হামিদা চৌধুরী
সৈয়দা হামিদা চৌধুরী

রত্নগর্ভা মা সৈয়দা হামিদা খাতুন চৌধুরী আর নেই। তিনি গত ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরের জামাইপাড়ার বাড়িতে ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
সৈয়দা হামিদা খাতুন চৌধুরী ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মরহুম আকিকুর রেজা চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি আট ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আট ছেলের মধ্যে পাঁচজনই ছিলেন সরকারি কর্মকর্তা। তাঁর অন্য ছেলেমেয়েরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ২০১০ সালে আজাদ প্রোডাক্টস এবং ২০১২ সালে সিলেট রত্ন ফাউন্ডেশন তাঁকে রত্নগর্ভা হিসেবে সম্মাননা দেয়। সৈয়দা হামিদা খাতুন চৌধুরী ছিলেন জনদরদি। কাউকে খালি হাতে ফেরাতে পারতেন না। গরিব আত্মীয়স্বজনের লেখাপড়ার জন্য তিনি ছিলেন সচেষ্ট।
২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে হামিদা খাতুন চৌধুরীকে মরমি কবি হাসন রাজার মাজার প্রাঙ্গণে তাঁর স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়। চোখের পানিতে গ্রামের মানুষ তাঁকে শেষ বিদায় জানান।