‘রবীন্দ্র কুমার হত্যাকাণ্ডে প্রভাবশালী কেউ জড়িত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী সংগঠক ও শিক্ষক রবীন্দ্র কুমার সিংহের হত্যাকাণ্ডের ১১ দিন হয়ে গেলেও প্রকৃত হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করা হয়নি। তাই এখন মনে করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে। সন্ত্রাসীদের গুলিতে নিহত শিক্ষক ও আদিবাসী সংগঠক রবীন্দ্র কুমার সিংহের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলনে বক্তারা এ কথা বলেন। এই মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম। এ সময় রবীন্দ্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।গত ২৩ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালারবিল গ্রামে পূজামণ্ডপ থেকে স্ত্রী-সন্তানসহ বাড়ি ফিরছিলেন রবীন্দ্র কুমার সিংহ। পথে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।