'রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করছেন অতিথিরা
রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

‘১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়। ১৯০৭ সালের ১৭ জুন রবীন্দ্রনাথ চট্টগ্রামবাসীর আমন্ত্রণে চট্টগ্রাম আসেন। দুদিন তিনি চট্টগ্রামে অবস্থান করেন। সেই সময়কার চট্টগ্রামবাসীর ধ্যান–ধারণা, চিন্তাচেতনাকে ধারণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সব দিয়ে তিনি তাঁর সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।
২ এপ্রিল অধ্যাপক শিমুল বড়ুয়া রচিত রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা বলেন। নগরের ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান অমিতাভ প্রকাশন।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, সরকারি চারুকলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রীতা দত্ত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ মাওলা। স্বাগত বক্তব্য দেন অমিতাভ প্রকাশনের স্বত্বাধিকারী শ্যামল চৌধুরী। আবৃত্তিশিল্পী প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শিমুল বড়ুয়ার জীবনী পাঠ করেন রিগ্যান বড়ুয়া। এরপর অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল অমিতাভ পাঠকশিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রবীন্দ্রসংগীতসন্ধ্যা। বিজ্ঞপ্তি।