‘রাঁধুনী’র রান্না ঘরে বাইরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাবিষয়ক একটি ‘ট্রাভেল শো’র আয়োজন করেছে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড। ‘রাঁধুনী’র রান্না ঘরে বাইরে’ নামের ওই ট্রাভেল শোতে ভ্রমণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রান্নাসমূহ তুলে ধরা হবে।অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন প্রখ্যাত রান্না বিশেষজ্ঞ নাহিদ ওসমন। প্রতি সপ্তাহে তিনি তাঁর দলসহ ভ্রমণ করবেন দেশের নির্দিষ্ট একটি অঞ্চলে। অঞ্চলগুলো নির্ধারণ করা হবে সেখানকার ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি, প্রাকৃতিক সৌন্দর্য এবং রান্নার বিশেষত্বের ভিত্তিতে। ৫২ পর্বের অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার মাছরাঙা টেলিভিশনে রাত নয়টা ২ মিনিটে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওশন আরা নীপা ও অহিদুল আজম টিপু। বিজ্ঞপ্তি।