'রাকাবকে লাভজনক ব্যাংক হিসেবে গড়ে তুলতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালক ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘দেশের অর্থনীতির প্রাণ কৃষি। আর কৃষির প্রাণ কৃষক। কৃষকের ব্যাংক হিসেবে রাকাবকে গ্রাহকসেবায় আরও দায়িত্বশীল হতে হবে। কৃষক বা গ্রাহক যাতে কোনোভাবেই ব্যাংকে এসে হয়রানির শিকার না হন সে জন্য ব্যাংকের কর্মীদের সব সময় সতর্ক থাকতে হবে। সততা, নিষ্ঠা আর সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে রাকাবকে একটি লাভজনক ব্যাংক হিসেবে গড়ে তুলতে হবে।’
ব্যাংকের বগুড়া করপোরেট শাখায় গতকাল গ্রাহক সমাবেশ ও সেবা মাসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। রাকাবের বিভাগীয় কার্যালয় রাজশাহীর মহাব্যবস্থাপক আবদুল খালেক খানের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, রাকাব বগুড়া উত্তর জোনের ব্যবস্থাপক সফিয়ার প্রমুখ।