প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলাম বাংলাদেশকে উদ্দেশ্য করে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘আপনারা কার কাছ থেকে টাকা নিয়েছেন আমার হাতে তালিকা রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস হয়ে যাবে। হয় রাজনীতি করুন, না হয় সরে পড়ুন। রাজনীতি না করলে অযথা গোলযোগ পাকাবেন না।’ তিনি গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দলের উপজেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।