‘রাজনীতিতে এখন কেউই কারও অবদান মনে রাখে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় অভাব কৃতজ্ঞতা। কেউ কারও অবদান মনে রাখে না।গতকাল রোববার গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আবদুর রউফ স্মরণে নাগরিক শোকসভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। শোকসভায় আরও বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক নূরে আলম সিদ্দিকী, খালেদ মোহাম্মদ আলী, শামসুজ্জোহা, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, অধ্যাপক আবু সায়ীদ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মাহমুদ মনসুর, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।