‘রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়নের পূর্বশর্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতাগোষ্ঠীর বহু ব্যবহূত ও পছন্দনীয় ‘সুশাসন তত্ত্ব’ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। দুর্নীতি দমন ও আইনের শাসনের মতো বিষয়গুলোও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুশতাক এইচ খান।এর কারণ হিসেবে অধ্যাপক মুশতাক বলেন, উন্নত দেশগুলোর কাছ থেকে আসা এ তত্ত্ব ওই সব দেশের জন্যই উপযোগী। গতকাল সোমবার ‘সুশাসন অথবা উন্নয়নমুখী সুশাসন: বাংলাদেশে সংস্কারের প্রতিবন্ধকতাসমূহ’ বিষয়ে এক বক্তৃতায় এ কথার সূত্র ধরে অধ্যাপক খান বললেন, সুশাসন তত্ত্ব একগুচ্ছ আইনের সমষ্টি ছাড়া অন্য কিছু নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টি টিউট অব গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এই বক্তৃতায় অধ্যাপক মুশতাক চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারতের বিহার বা গুজরাটের উদাহরণ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক যে সুশাসনের ধারণা দেয়, তা বহুজাতিক কোম্পানির তথ্য-উপাত্তভিত্তিক এবং নিজেদের আচরিত ব্যবস্থা। এর সঙ্গে আমাদের চিন্তার মিল নাও থাকতে পারে।’ তিনি বলেন, দুর্নীতি এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতির সমূল উৎপাটন দরকার বলে মন্তব্য করেন আকবর আলি খান।