‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেককে আসামি করা হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিপক্ষের জেরা গতকাল রোববার শেষ হয়েছে। জেরায় সাক্ষী সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে এ মামলায় আসামি করা হয়েছে, এ অভিযোগ সত্য নয়।কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীরা জানতে চান, সাক্ষ্য আইনের ২৫ ধারা অনুযায়ী হত্যা মামলার সাক্ষ্য-জেরা একই ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কি না। জবাবে বিচারক শাহেদ নূর উদ্দিন জানান, আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজ সোমবার আদেশ দেবেন।গতকাল সিআইডির কর্মকর্তা আবু হেনাকে জেরা করেন আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও তারা মিয়া। জেরায় আইনজীবী আবু হেনাকে বলেন, ‘আপনার মতো সাক্ষী সৃজন করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান, হারিছ চৌধুরীদের আসামি করা হয়েছে।’ জবাবে আবু হেনা বলেন, এটা সত্য নয়।আইনজীবী: আপনাকে যে জবানবন্দি দিতে হবে, এটা কে বলেছে।আবু হেনা: তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের জিজ্ঞাসাবাদে এই জবানবন্দি দিয়েছি। আইনজীবী: আপনি আর্থিক ও অন্যান্য সুবিধার আশ্বাসে এই মামলার সাক্ষী হয়েছেন। আবু হেনা: সত্য নয়।আইনজীবী: আপনার নির্যাতনের ফলে মুফতি হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আবু হেনা: সত্য নয়।জেরার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাগারে থাকা ২৬ জন আসামি এবং জামিনে থাকা সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।