‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুদ্ধাপরাধের ধুয়া তোলা হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর আত্মসমর্পণ করা পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন সামরিক কর্মকর্তাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে তাদের সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। এখন সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচারের ধুয়া তুলছে।গতকাল বুধবার বিকেলে বরগুনায় স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জেলা ছাত্রদল আয়োজিত পরিচিতি সভায় এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।সভায় তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ বা উদ্দেশ্যপ্রণোদিত হয়, এমন বিচার আমরা চাই না। সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। আজকে সারা পৃথিবীর আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে অভিমত দিয়েছেন।’