বাণিজ্য মেলা সমাপনী অনুষ্ঠানে হাছান মাহমুদ
‘রাজনৈতিক হানাহানি না থাকলে দেশ অনেক এগিয়ে যেতে পারত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক হানাহানি ও অস্থিরতা না থাকলে দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারত। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া প্রয়োজন।গতকাল শুক্রবার ২১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৩-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, এম আবদুল লতিফ ও সাইফুজ্জামান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ। চট্টগ্রাম চেম্বারের আয়োজনে গত ২৮ ফেব্রুয়ারি নগরের পলোগ্রাউন্ডে বাণিজ্য মেলা শুরু হয়। আজ শনিবার রাতে মেলা শেষ হবে।