‘রাজপথ অবরোধের মাধ্যমে সরকারের বিদায় ঘণ্টা বাজবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের মাধ্যমে সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, কর্মসূচিতে বাধা দিলে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দল দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটে এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে।