'রাজবাড়ী-৭১' মঞ্চন্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত মঞ্চনাটক রাজবাড়ী-৭১ রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মঞ্চস্থ করেছে স্বদেশ নাট্যাঙ্গন।
বিকেলে ‘জাগো হে মানব শিল্পের ছোঁয়ায়’ প্রতিপাদ্য সামনে রেখে সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুর রহমান।নাটকটির রচয়িতা স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি অজয় দাশ তালুকদার।