‘রাজাকারের ফাঁসি চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে গতকাল শুক্রবার মঞ্চস্থ হলো নাটক রাজাকারের ফাঁসি চাই। বিয়ানীবাজারে উপজেলা পরিষদ আয়োজিত বইমেলার মুক্তমঞ্চে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটি মঞ্চস্থ হয়। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের কর্মীরা নাটকটি মঞ্চস্থ করেন। নাটকটির রচনা ও নির্দেশনা দেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ।