'রানা প্লাজা' প্রদর্শন স্থগিত থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্ম সেন্সর আপিল কমিটির কাছে করা আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারা দেশে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রানা প্লাজার প্রদর্শন স্থগিত থাকবে। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
গতকাল এক তথ্য বিবরণীতে বলা হয়, রানা প্লাজা চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির কাছে আপিল আবেদন হওয়ায় ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে রানা প্লাজা চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।