'রায় জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম আযমকে ফাঁসির বদলে ৯০ বছরের সাজার রায় দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের নেতারা বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ পরিবার ও শহীদ বুদ্ধিজীবী পরিবারকে উপহাস করা হয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে নির্মূল কমিটি এ প্রতিক্রিয়া জানায়। এতে বলা হয়, আদালত বয়সের অজুহাতে গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি দেননি। কিন্তু ১৯৭৩ সালের আইন আসামির ব্যক্তিগত অবস্থানকে বিবেচনা করার কোনো সুযোগ দেয়নি। রায় জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বিচারপতি গোলাম রাব্বানী, কামাল লোহানী প্রমুখ সই করেন। বিজ্ঞপ্তি।