'রূপপুর-রামপাল বিদ্যুৎ প্রকল্প জাতীয় স্বার্থবিরোধী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্পকে জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার নেতারা। শহরের চৌমোহনায় দলের কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তাঁরা।
এ সময় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করতে জাতীয় স্বার্থবিরোধী এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় ও জনস্বার্থবিরোধী সব পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
দলের জেলা শাখার সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির আহ্বায়ক অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবদুল আজিজ প্রধান প্রমুখ।