'রূপায়ণ গ্লোরী' গ্রাহকদের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বিলাসবহুল ৩২টি ফ্ল্যাটের নয় তলা আবাসিক ভবন ‘রূপায়ণ গ্লোরী’ সম্প্রতি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির ৫১তম হস্তান্তর করা প্রকল্প। হস্তান্তর-সংক্রান্ত এক অনুষ্ঠান প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয় রূপায়ণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও রূপায়ণ হাউজিং এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম ও পরিচালক আবুল হাশেম খান, রূপায়ণ গ্লোরী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ আবু তাহের, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।