'রেফারি নির্বাচন হয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রেফারি নির্বাচন হয়ে গেছে। মাঠে খেলা হবে। নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচিত হবে।’ আগামী নির্বাচনে মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাজোট নির্বাচিত না হলে দেশে আবার বাংলা ভাইয়ের সৃষ্টি হবে। জঙ্গির উত্থান হবে। গতকাল শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের ফলক উন্মোচন শেষে হাসপাতালের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পিরোজপুরের সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর প্রতিনিধি