'রেফারেন্স ল্যাবরেটরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় বক্ষব্যাধি হাসপাতালে সিলেট বিভাগের যক্ষ্মা রোগের তথ্য সংরক্ষণের জন্য প্রথম আঞ্চলিক রেফারেন্স ল্যাবরেটরি হচ্ছে। গতকাল বুধবার সকালে সিলেটের সিভিল সার্জন মো. আজহারুল ইসলাম ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যক্ষ্মা রোগীদের দ্রুত চিকিৎসার জন্য ইউএসএআইডি, টিবি কেয়ার-২ প্রকল্পের সহযোগিতায় এটি স্থাপিত হবে। সিভিল সার্জন জানান, যক্ষ্মা রোগীদের অধিকতর আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণে এটি হবে সিলেট বিভাগের প্রথম ল্যাবরেটরি।