'রেল রক্ষা অভিযাত্রা' করবে সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চ থেকে ৯ এপ্রিল ‘রেল রক্ষা অভিযাত্রা’ কর্মসূচি পালন করবে কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল রোববার রাজধানীতে ‘ভুলনীতি, দুর্নীতি পরিহার করে রেলকে গণপরিবহনে পরিণত কর, ভাড়া কমাও’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রগতি সম্মেলনকক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ সিপিবি-বাসদের বিভিন্ন নেতা। তাঁরা বলেন, রেলের লোকসানের জন্য দায়ী ভুলনীতি, লুটপাট ও দুর্নীতি। এসব বন্ধ না করে ভাড়া বাড়ানো হচ্ছে। সঠিক নীতি ও ব্যবস্থাপনা অনুসরণ করলে রেলের ভাড়া বৃদ্ধির প্রয়োজন নেই, ভাড়া কমিয়েও রেলকে গতিশীল করা সম্ভব।
সভায় নেতারা আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগতভাবে লুণ্ঠন ও আত্মসাৎ করার নীতি অনুসরণ করায় দেশে যেমন লুটপাট চলছে, তেমনি গণপরিবহন হিসেবে রেলকেও দুর্বল ও ধ্বংস করা হচ্ছে। বিজ্ঞপ্তি।