‘রেল-সেবা বন্ধের চক্রান্ত হিসেবে স্টেশন বন্ধ করে দেওয়া হচ্ছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, ভাড়া কম এবং যানজট ও পরিবেশদূষণ না থাকায় রেলসার্ভিস সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। এই রেল-সেবা বন্ধ করে দেওয়ার চক্রান্ত হিসেবে একের পর এক স্টেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশনে কমিউনিস্ট পার্টির জেলা শাখার লিফলেট বিতরণ ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের বগির সংখ্যা ও যাত্রীসেবার মান বাড়ানোসহ কয়েকটি দাবিতে এই কর্মসূচি হাতে নিয়েছে দলের নারায়ণগঞ্জ জেলা শাখা।জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির নেতা শিবনাথ চক্রবর্তী ও সাহানারা বেগম।পরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ফতুল্লা, পাগলা ও ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমাবেশ, লিফলেট বিতরণ ও স্মারকলিপি দেওয়া হয়।