'রোড শো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যাধুনিক লেনদেন পদ্ধতি সম্পর্কে সবাইকে অবহিত করতে গতকাল সিলেট নগরে বাংলাদেশ ব্যাংকের স্থানীয় কার্যালয়ের উদ্যোগে ‘রোড শো’ হয়েছে। সকাল ১০টায় তালতলা এলাকায় ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে রোড শো শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দরগাগেট গিয়ে শেষ হয়। পরে একটি সেমিনারও হয়। রোড শো উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ইস্কান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোসলেম উদ্দিন। সভায় বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন ও এশিয়া উন্নয়ন ব্যাংকের স্থানীয় প্রতিনিধি মো. নাজমুল আলম বক্তব্য দেন।