'রোগী হলেন অতিথি হাসপাতাল মন্দির চিকিৎসকেরা পূজারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘রোগী হলেন অতিথি, হাসপাতাল হলো মন্দির, চিকিৎসকেরা হলেন পূজারি। তাই সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। রোগীদের কথা ভালোভাবে জানতে পারলে আপনাআপনিই অনেক সমস্যার সমাধান বের হয়ে আসবে।’
গতকাল বুধবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) মিলনায়তনে নাক-কান-গলা বিষয়ক সার্জারি কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন। হাসপাতালের নাক-কান-গলা ও ঘাড় বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব হেড-নিক সার্জনসের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় সকাল আটটায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওমেকের উপাধ্যক্ষ এন কে সিনহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিওমেকের অধ্যক্ষ মোরশেদ আহমদ চৌধুরী।