‘রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসার পর সেবা গুরুত্বপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোগসেবা একটি বড় বিষয়। রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসার পর সেবা গুরুত্বপূর্ণ। সেবাদানের মাধ্যমে নার্সরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেবা বড় ভূমিকা রাখায় নার্সদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে সরকার।’ গতকাল শনিবার আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্মসূচিতে বক্তারা এ মতামত ব্যক্ত করেন। দিবসের শুরুতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সেবক-সেবিকাদের উদ্যোগে শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। হাসপাতালের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মো. সওকত আলী রোগসেবায় নার্সদের অবদানের বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন। হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ছবি রানী হাওলাদারের সভাপতিত্বে সভায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক আই এইচ জালালী, সেবক ফরহান আহমদ, সেবিকা তপতী আচার্য্য, শিউলী বেগম বক্তব্য দেন।