‘র‌্যাব সদস্য’ ভারতের কারাগারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ দাবি করেছে, অবৈধভাবে সে দেশের একটি গ্রামে ঢুকে তল্লাশি চালানোর অভিযোগে মো. মিলন হোসেন নামের এক বাংলাদেশি এখন ভারতের কারাগারে। কারাগারে পাঠানোর আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তরের চেষ্টা করে। গতকাল সোমবার বিবিসি বাংলা ও দ্য হিন্দুর এক খবরে এ কথা জানানো হয়।ত্রিপুরা পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, আটক মিলন হোসেন দাবি করেছেন, তিনি র‌্যাবের সদস্য। তাঁর কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। তবে র‌্যাবের মুখপাত্র উইং কমান্ডার হাবিবুর রহমান বিবিসিকে বলেন, ত্রিপুরায় আটক মিলন হোসেন র‌্যাবের কোনো সদস্য নন। আর এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বিজিবিও বাংলাদেশের কোনো বাহিনীর সঙ্গে মিলনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ কারণে বিএসএফের অনুরোধ সত্ত্বেও বিজিবি তাঁকে ফিরিয়ে নেয়নি।দ্য হিন্দু জানায়, ভারতীয় পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে মিলনকে দুই সপ্তাহের জন্য বিচারিক কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির পশ্চিম ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়ার একটি আদালত।ত্রিপুরার পুলিশ জানায়, সীমান্ত লাগোয়া রহিমপুর গ্রামে তল্লাশি চালানোর জন্য শনিবার ছয়-সাতজনের একটি সশস্ত্র দল সেখানে প্রবেশ করে। গ্রামটি কাঁটাতারের বেড়ার বাইরে। কিন্তু সেটি ভারতীয় সীমান্তের ভেতরে। সাদা পোশাকের দলটিকে প্রতিহত করে স্থানীয় গ্রামবাসী। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার তিমির দাস বিবিসিকে বলেন, জিজ্ঞাসাবাদের সময় মিলন নিজেকে র‌্যাবের সদস্য বলে দাবি করেছেন। নিষিদ্ধ ফেনসিডিলের খোঁজেই ওই তল্লাশি চালানো হচ্ছিল। তিনি বলেন, তাঁরা মিলনের কাছ থেকে কোনো অস্ত্র পাননি ঠিক, কিন্তু তাঁর কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে মিলনের ছবি রয়েছে এবং পদ লেখা ‘সৈনিক’। কিন্তু তিনি নিজেকে র‌্যাবের সদস্য দাবি করেন। বিবিসি, দ্য হিন্দু।