'র্যালি ফর গ্রিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির ‘অ্যাগ্রিকালচার ফেস্টিভ্যাল ২০১৬’-এর অংশ হিসেবে গতকাল দুপুরে ক্যাম্পাসে ‘র্যা লি ফর গ্রিন’ ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। এর আগে ক্যাম্পাসে একটি নিমগাছ রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি অনুষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে কৃষি অনুষদ ভবনে একটি দেয়ালিকা উন্মোচন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|