প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গত শুক্রবার ‘ল ডিনার’ অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি রেস্তোরাঁয় প্রথমবারের মতো আয়োজন করা ল ডিনার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান শেখ মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সমিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ ও সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। আইন পেশাকে সমাজের বড় একটি সেবামূলক পেশা বলে অভিহিত করেন বক্তারা। নিজস্ব প্রতিবেদক, সিলেট|