'লক্ষ্মীপুরের কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সফিকুল ইসলাম বলেছেন, ‘লক্ষ্মীপুরের কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।’
গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিআইজি মো. সফিকুল ইসলাম আরও বলেন, লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সৈকত শাহিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মারুফ হোসেন।
মতবিনিসময় সভায় ডিআইজি বলেন, পুলিশ রাজনৈতিক বিবেচনায় কাজ করবে না। তদন্ত করে সন্ত্রাসী বা অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।